
published : ২১ সেপ্টেম্বর ২০১১
প্রিয় শিক্ষার্থী, জীবনে প্রথম হওয়ার যে মিশন নিয়ে আপনার যাত্রা শুরু হয়েছে তা অনেক বড় ব্যাপার। তবে আপনাকে শুরু করতে হবে ছোট ছোট কয়েকটি বিষয় দিয়ে; হাজার মাইলের যাত্রা যেমন শুরু হয় প্রথম একটি পা ফেলার মধ্য দিয়ে।
নিয়মিত দুবেলা মেডিটেশন করুন। যত ব্যস্ততা ঝামেলাই থাকুক মেডিটেশন মিস করবেন না। কারণ ব্যস্ততা নয়, আপনার প্রয়োজন ব্যস্ততার ফসল। মেডিটেশন আপনাকে ব্যস্ততার ফসল তুলতে সাহায্য করবে।
জীবনকে পুরোপুরি রুটিন মাফিক গড়ে তুলুন। এখন একটু কষ্ট হলেও কেষ্ট পাবেন তখন যখন আপনি পরিণত হবেন উদাহরণে।
আত্মপর্যালোচনা করুন। এটাই শ্রেষ্ঠ জবাবদিহিতা।
ফাউন্ডেশনে নিয়মিত আসুন। সপ্তাহের অন্তত কয়েক ঘণ্টা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করুন।